1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

কাদের: আমরা প্রস্তুত আছি, খেলা হবে

  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৬.৫৫ পিএম
  • ৪০৯ Time View
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা প্রস্তুত আছি, খেলা হবে। শেখ হাসিনা কত জনপ্রিয় নির্বাচন হলে আবারও বিএনপি টের পাবে।’

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ১০ তারিখ নিয়ে বিএনপির এখন ভিন্ন সুর। মুখে রক্ষণাত্মক মনোভাব অন্তরে আক্রমণাত্মক মনোভাব তাদের। ১০ তারিখে আপনারা ডিফেন্সিভ মুডে কেন? মনে হলো এই ক্ষমতা নিয়ে গেলেন। মনে হয় এই হাওয়া ভবন এসে গেল। এরকম একটা ভাব ছিল না? সেটা গেল কোথায়? তারা বলে যে, ঢাকার রাজপথে বিজয় মিছিল হবে। এইসব অনেক কথা বিএনপি নেতারা অবিরাম তোতা পাখির মতো বলেছে। এখন ভিন্ন সুর! না জানি কী কৌশল!’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র করুক বাংলাদেশ কখনও অনিশ্চয়তার দিকে যাবে না। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে তাদের অন্তর্জ্বালা বাড়ছে। প্রতিহিংসার রাজনীতির হোতা বিএনপি। বিএনপির প্রধান শত্রু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বিএনপি।

বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শিরিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এমপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলন শেষে বঙ্গবন্ধু সৈনিক লীগের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের কর্ণধার হারুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল বিন রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com