1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আইএমএফ: বৈশ্বিক মন্দার ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫.০৯ পিএম
  • ২২২ Time View

বৈশ্বিক মন্দার ঝুঁকি ক্রমেই তীব্র হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত মাসে যে পূর্বাভাস দেওয়া হয়েছে পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ বলে জানায় সংস্থাটি ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ধারাবাহিক উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কঠোর মুদ্রানীতি, চীনে দুর্বল প্রবৃদ্ধি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফলে সরবরাহ সংকট এবং খাদ্য অনিরাপত্তা বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

গত মাসে বৈশ্বিক দাতা সংস্থাটি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জন্য পূর্বাভাস দুই দশমিক ৯ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৭ করেছে।

ইন্দোনেশিয়ায় জি-২০ নেতাদের একটি শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত করা এক ব্লগে আইএমএফ বলেছে, সাম্প্রতিক উচ্চ-ফ্রিকোয়েন্সি সূচকগুলোর কারণে বোঝা যাচ্ছে অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, বিশেষ করে ইউরোপে।

আইএমএফের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ক্রয় ব্যবস্থাপক সূচকগুলোর হিসাবে জি-২০ ভুক্ত বেশিরভাগ দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল। দেশগুলোতে উচ্চ মূল্যস্ফীতি বিদ্যমান।

সংস্থাটি জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে তা অনেক বড় ও দুর্বল অর্থনৈতিক সূচকগুলো সামনে আরও চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।

ইউরোপে জ্বালানি সংকটের কারণে একদিকে যেমন কমতে পারে প্রবৃদ্ধি তেমনি বাড়তে পারে মূল্যস্ফীতি। এতে ব্যাংকগুলো সুদের হার আরও বাড়তে পারে। ফলে বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com