1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

তুরস্কে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৬, আহত ৫৩

  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১১.১৬ এএম
  • ২২৭ Time View

তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া এ ঘটনায় অন্তত ৮১ জন আহত হয়েছে।

তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিট) ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইস্তাম্বুল শহরের গভর্নর আলী ইয়ারলিকায়া এ তথ্য জানান।

তাকসিম স্কয়ার মূলত কেনাকাটা করার সড়ক হিসেবে পরিচিত। সেখানে লোকজনের ভিড় থাকে। বিস্ফোরণের পর সেখানকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

বিবিসি বলেছে, বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স আসা–যাওয়া করছে। আকাশে হেলিকপ্টার চক্কর দিচ্ছে। ওই সড়কের দোকানিরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন। বিস্ফোরণের ঘটনাটি ওই এলাকার মানুষের কাছে বড় ধরনের ধাক্কা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দুষ্কৃতকারীদের শাস্তি দেওয়া হবে।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল। জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে।

সূত্রঃ বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com