1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

কাদের: আগামী নির্বাচন ঘিরে বিএনপি দিবাস্বপ্ন দেখছে

  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৮.২৬ পিএম
  • ২৪০ Time View

আগামী নির্বাচন ঘিরে বিএনপি এখনই দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘স্বপ্ন বাস্তবায়ন দূরে রেখেই ফখরুল সাহেব মনোনয়ন বাণিজ্য শুরু করেছেন। বস্তা নিয়ে বসে আছেন টাকার জন্য, কে কে মনোনয়ন নেবেন তার কাছে টাকার বান্ডিল দিয়ে নিতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে টেনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি মুচলেকা দিয়ে বলেছেন আমি আর রাজনীতি করবো না। এই কথা বলে লন্ডনে পালিয়ে গেছেন। অর্থপাচার মামলার তার সাত বছরের জেল হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান নেতা হবেন। হারিয়ে যাওয়া হওয়া ভবন আবার ফিরে পেতে চান। বিএনপি আন্দোলন নিয়ে দিবাস্বপ্ন দেখছে, যা কখনো বাস্তবায়ন হবে না।

নেতাকর্মীদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘নেতাদের একরকম দেখা যায়, বিলবোর্ডে আরেক রকম হয়ে যায়। এই সম্মেলনে এসে যে বিলবোর্ড দেখলাম, এতো বিলবোর্ড আর কখনো দেখিনি। নেত্রী বলেছেন খরচ কমাতে, এখানে এসে দেখলাম বিলবোর্ড আর বিলবোর্ড। খরচ কমান, মানুষের কল্যাণে কাজ করেন। মানুষের পাশে দাঁড়ান।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com