মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে এটিএম বুথে টাকা সরবরাহ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ ঋণ কেলেঙ্কারি ও হস্তক্ষেপের অভিযোগে চার ব্যাংকের বোর্ডে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক শেয়ার বিক্রির অর্থ দেশে ফেরত আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধিতে শীর্ষে ইসলামী ব্যাংক সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেনের তালিকার শীর্ষে ওরিয়ন ইনফিউশন শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ ‎ ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ঈদুল ফিতরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না: উলিপুরে এমপি সালেহী বাঘায় সড়ক দূর্ঘটনায় ছেলে আহত, মা-সহ নিহত ৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৭০ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুরে মারা গেলেন ২০২ জন। একই সময়ে আরও ৮৫৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৫২৯ জনে।

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৩০৪ জন। এছাড়া, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৫ হাজার ১৩৮ জন রোগী।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS