রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক

মতিয়া চৌধুরীঃ শেখ হাসিনা বাঁকা পথে ক্ষমতায় আসেননি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ১৮৬ Time View

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্য শেখ হাসিনা জনগণের রায় নিয়েই বারবার ক্ষমতায় আসীন হয়েছেন। তিনি বাঁকা পথে ক্ষমতায় আসেননি।’

শনিবার (১২ নভেম্বর) বিকেলে জামালপুর শহরের সিংহজানি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা তার কাজ দিয়ে প্রমাণ করেছেন, তিনি মানবতার মা। রাজনৈতিক অ্যান্টিবায়োটিক দিয়েই তিনি অদক্ষ কবিরাজদের বিদায় করেছেন। শেখ হাসিনা যা বলেন, তা জীবনের ঝুঁকি নিয়ে হলেও করেন। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে নিঃস্বার্থভাবে সখ্য করেছেন। কাজেই তার হাত দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ কিছুতেই তৈরি হতে পারে না।’

জামালপুর সদর উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনের সঞ্চলনায় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, অসিম কুমার উকিল এমপি, সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু ও সদর উপজেলার চেয়ারম্যান আবুল হোসেন সম্মেলনে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS