1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

এক সবজিতেই নিয়ন্ত্রণে আসবে ডায়াবেটিস!

  • আপডেট : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১২.৩২ পিএম
  • ৩১৭ Time View

ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা বেশ মুশকিল। এজন্য সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চা জরুরি। জানলে অবাক হবেন, এমন কিছু সবজি আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুন উপকারী। তেমনই এক সবজি হলো করলা।

স্বাদে তেতো হলেও, এতে থাকে অনেক পুষ্টিগুণ। ক্যালশিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, জিংকসহ বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর এই সবজি।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন করলা খেলে একাধিক রোগ থেকেও মেলে রক্ষা। ঠিক একইভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে করলা।

এতে এমন উপাদান আছে, যা ইনসুলিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন করলা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

গবেষণা অনুসারে, করলায় অ্যান্টি-ডায়াবেটিক বৈশিষ্ট্যসহ কয়েকটি সক্রিয় পদার্থ আছে। তাদের মধ্যে একটি হলো চারেন্টিন। এটি রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে।

করলায় আরও আছে পলিপেপটাইড-পি বা পি-ইনসুলিন নামক একটি যৌগ। যা প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কীভাবে খাবেন করলা? বিভিন্নভাবে খেতে পারেন এই সবজি। করলার তরকারি কিংবা ভাজি অনেকেরই প্রিয়। আর যদি একেবারেই করলা খেতে না পারেন, তাহলে তা শুকিয়ে নিন।

তারপর কেটে মিহি করে গুঁড়া তৈরি করুন। সকালে খালি পেটে পানিতে এই গুঁড়া মিশিয়ে পান করুন। তবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে করলার রস খাওয়া বেশি উপকারী।

প্রতিদিন সকালে খালি পেটে আধা কাপ করলার রস ডায়াবেটিস নিযন্ত্রণসহ শারীরিক বিভিন্ন সমস্যা সমাধান করবে। আবার শরীরও থাকবে সুস্থ।

এ বিষয়ে ভারতের ব্যাঙ্গালুরুর পুষ্টিবিদ ডা. অঞ্জু সুদ জানান, করলার রস ইনসুলিনকে সক্রিয় করে তোলে। ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়বে না ও চর্বিতেও রূপান্তরিত হবে না। এতে ওজনও বশে থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com