বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

সরকার ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কিনবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ১৯৫ Time View

কাতার, বেলগ্রেট ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কিনবে সরকার। এতে খরচ হবে এক হাজার ২৯৯ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৭৫৮ টাকা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সভায় অনুমোদন পাওয়া প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জনান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৯২১ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৮ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৯১ কোটি ৩ লাখ ১১ হাজার ৮৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সচিব জানান, আজকের সভায় কৃষি মন্ত্রণালয়ের সার কেনার একটি প্রস্তাব টেবিলে উত্থাপিত হলে সেটির অনুমোদন দেওয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের জন্য বেলগ্রেট থেকে এক লাখ মেট্রিকটন এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ৯০৬ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৮৫৪ মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS