1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

আদিতমারীতে বিএসএফ-এর গুলিতে ২ বাংলাদেশি নিহত

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৪.৫৫ পিএম
  • ২৫৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

জানা গেছে, ৮/১০/২০২২ ইং তারিখ মঙ্গলবার ঐ উপজেলার  মহিষতুলি সীমান্ত এলাকায় রাত আড়াইটার দিকে ভারতীয় বিএসএফ-এর টহল বাহিনীর গুলিতে আয়নাল হক এবং ওয়াচ কুরনী নামে দুই যুবক নিহত হন।

আদিতমারীর ভেলাবাড়ি (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, কয়েকজন বাংলাদেশি রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের কৈমারী ক্যাম্পের বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলে আয়নাল হক ও ওয়াচ কুরনী নামে দুইজন নিহত হন। পরে তাদের সাথে থাকা সঙ্গীরা দুই মরদেহ নিয়ে দ্রুত পালিয়ে বাড়িতে চলে আসেন।

লোহাকুচি সীমান্ত এলাকার দায়িত্বে থাকা ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নায়েক সুবেদার মোঃ সফি বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ভারতের বিএসএফ-এর গুলিতে দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com