1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

নোরা ফাতেহি ১৮ নভেম্বর আসছেন ঢাকায়

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১০.২৮ এএম
  • ৩২৫ Time View

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। সোমবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রণালয় শিল্পীর আগমনের অনুমতি দিয়েছে, যা ‘বাংলাদেশে নারী ক্ষমতায়ন’ শীর্ষক গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডের একটি ডকুমেন্টারি শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। এজন্য আবেদন করেছিল উইমেন লিডারশিপ করপোরেশন।

এ বিষয়ে উইমেন লিডারশিপ করপোরেশনের সভাপতি ইশরাত জাহান মারিয়া বলেন, নোরা ফাতেহি আমাদের একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেবেন। আমাদের একটি অনুষ্ঠান আছে সেটিতে তিনি থাকবেন। মূলত মন্ত্রণালয়ের কাছে সেভাবেই আমরা অনুমতি চেয়েছি। মন্ত্রণালয় আমাদের সেভাবেই অনুমতি দিয়েছে। ১৮ নভেম্বর নোরা ফাতেহিকে নিয়ে আমাদের অনুষ্ঠানটি যথা সময়ে হবে। তবে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এর বাইরে কোনো অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারবেন না।

এর আগে নোরা ফাতেহির ঢাকার মঞ্চে নাচার সব প্রস্তুতি শেষ হলেও অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ১৭ অক্টোবর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার বাংলাদেশ সফরের অনুমতি বাতিল করেছিল মন্ত্রণালয়।

উপসচিব মোহাম্মদ খালেদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com