রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্লে-জোন নির্মাণ করল রবি তরুণদের ঈদ আনন্দ বাড়াচ্ছে ভিভো ওয়াই৩১ডি এবি ব্যাংকের স্থানান্তরিত প্রগতি সরণী শাখার উদ্বোধন ঈদযাত্রায় গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবী দেশীয় ওয়ান শ্যুটার গান,কাতুর্জ ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ শ্রীপুর উপজেলা সরকারি পুকুর পাড় ও খাস জমি দখল করে বাড়ি ওদোকান নির্মাণের অভিযোগ ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম, দুদকের নজরে অ্যালায়েন্স ক্যাপিটাল বিদায়ী সপ্তাহে ডিএসইতে শীর্ষ লেনদেনকারী ওরিয়ন ইনফিউশন বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে দরপতনে এগিয়ে সাইফ পাওয়ারটেক

ফখরুল: হারিয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পেতে আমরা লড়াই করছি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ১৭৩ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হারিয়ে যাওয়া বাংলাদেশ ও অর্থনীতি ফিরে পেতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজ লড়াই করছি। তিনি বলেন, বেঁচে থাকার অধিকার ফিরে পেতে এবং দেশে সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার জন্য আমরা এ সংগ্রাম করছি।

সোমবার (৭ নভেম্বর) শেরেবাংলানগর দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য লড়াই করছি। বিএনপির প্রায় ৩৫ লাখ নেতা-কর্মীর নামে মামলা দিয়ে আসামি করা হয়েছে। তাদের মুক্ত করার জন্য আন্দোলন করছি।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হচ্ছে, এ লড়াইকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়া। আমরা গণতন্ত্রকে মুক্ত করবো। একই সঙ্গে দেশকে মুক্ত করে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করবো।

তিনি আরও বলেন, আজকের এই দিনে দেশপ্রেমিক জনতা, যিনি পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার সেই জিয়াউর রহমানকে মুক্ত করে নতুন করে বাংলাদেশকে স্বাধীন করে। এই দিনটি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS