1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

আলু বেশি খাওয়া মানেই ক্ষতি নয়

  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৬.১৬ পিএম
  • ২৭৩ Time View

আলুর পুষ্টিগুণ শরীরের জন্য উপকারী।

খাওয়ার পদ্ধতি ও পরিমাপের ওপর নির্ভর করবে আলুর উপকারীতা।

আলুর সালাদ, মিষ্টি আলু ভাজা বা আলুর তৈরি অন্যান্য খাবার পছন্দ হলেও, এটা স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব রাখে তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন হন।

তবে ‘জার্নাল অব নিউট্রিশনাল সায়েন্স’য়ে প্রকাশিত বোস্টন ইউনিভার্সিটির করা গবেষণায় দেখা গেছে, আলু আমাদের ধারণার চাইতেও বেশি স্বাস্থ্যকর হতে পারে।

৩০ বছর ও তার ঊর্দ্ধে ২ হাজার ৫শ’ ২৩ জন অংশগ্রহণকারীর ওপর এই গবেষণা চালানো হয়। সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীদের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য মূল্যায়ণ করে দেখা হয় যে, সুস্থ ও প্রাপ্ত য়স্কদের নিয়মিত আলু খাওয়া ‘কার্ডিওমেটাবলিক’ স্বাস্থ্যের ওপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে।

যা হয়েছিল গবেষণায়

যদিও এই বছর সেপ্টেম্বরে গবেষণার ফল প্রকাশ পায়। তবে গবেষকরা এতে ৭০ শতাংশ তথ্য ১৯৭১ সালে থেকে সংগ্রহ করা শুরু করেন। আর বাকিগুলো এর পরবর্তি সময়ে সংগ্রহ করা হয়।

আগের তথ্যে অংশগ্রহণকারীরা কোন ধরনের আলু খেয়েছিল অর্থাৎ সাদা না মিষ্টি আলু তা নিয়ে গবেষণা করা হয়।

অংশগ্রহণকারীদের মধ্যে ৩৬ শতাংশ বেইকড আলু, ২৮ শতাংশ ভাজা, ১৪ শতাংশ ভর্তা এবং ৯ শতাংশ সিদ্ধ আলু খেত। আর এর ভিত্তিতে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পর্যালোচনা করা হয়।

গবেষণার ফলাফল

এই গবেষণার ফলাফলে সূত্র ধরে ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়- সুস্থ প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দেখা গেছে, সপ্তাহে চার কাপ বা তার বেশি সাদা অথবা মিষ্টি আলু ভাজা বা অন্য রেসিপিতে খাওয়ার সঙ্গে স্বাস্থ্য ঝুঁকি, হাইপারটেনশন ও ‘ডিস্লিপিডিমিয়া’র বা ‘এইচডিএল’ ও ‘এলডিএল’ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড ভাসাম্যহীনতার কোনো সম্পর্ক নেই।

এছাড়াও, যে সকল অংশগহণকারী ভাজা আলু খান এবং রেড মিট এড়িয়ে চলেন তারা তুলনামূলক কম স্বাস্থ্যঝুঁকি থাকেন। এদের মধ্যে টাইপ-টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা ২৬ শতাংশ এবং ট্রাইগ্লিসারাইড বৃদ্ধির সম্ভাবনা ২৬ শতাংশ কম থাকে।

গবেষণার প্রভাব

‘ফ্লেক্সিটারিয়ান ডায়েট’ বইয়ের লেখক মার্কিন পুষ্টিবিদ ডন জ্যাকসন ব্লটনার ইটদিস নটদ্যাট ডটকমকে বলেন, “আলু ডায়াবেটিসের ঝুঁকি, উচ্চ রক্তচাপ বা ট্রাইগ্লিসারাইড বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়। কারণ আলু অপ্রক্রিয়াজাত খাবার।

তিনি ব্যাখ্যা করেন, “আলু উন্নতমানের কার্বোহাইড্রেইট ও আঁশ সমৃদ্ধ সবজি। মাঝারি মাপের আলু পটাশিয়ামের ভালো উৎস যা পেশিতে ইলেক্ট্রোলাইটের যোগান দেয়। আর কার্ডিওভাস্কুলার ও স্নায়ুতন্ত্রের কার্যক্রমে সহায়তা করে।”

এতে আছে ভিটামিস সি, যা অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। আর তা সেলুলার ক্ষয় প্রতিকারে সহায়তা করে।

ব্লাটনার জানান, এটি এমন একটা খাদ্য দলের অন্তর্ভুক্ত যা ৯০ শতাংশ মানুষ পর্যাপ্ত পান না।

‘দ্যা ইউএস ডায়টেরি গাইডলাইন’ দৈনিক ২.৫ কাপ সবজি ও সপ্তাহে পাঁচ কাপ শ্বেতসার খাওয়ার পরামর্শ দেয়।

তবে এর সঙ্গে কী খাওয়া হচ্ছে তার দিকে খেয়াল রাখার পরামর্শ দেন ব্লাটনার।

“সুষম খাবারের সঙ্গে আলু খাওয়া উপকারী। তবে স্টেক বা বার্গারের সঙ্গে আলু খাওয়া ঠিক নয়। ক্লাসিক বেইকড আলুর ওপরে বাটার, পনির বা টক ক্রিম দিয়ে পরিবেশন করা খাবার পরিমিত মাপে খাওয়া উচিত। পাশপাশি থাকতে হবে অন্যান্য পুষ্টিকর উপকরণ যেমন- সবজি, বিন-চিলি, কাঁচা পেঁয়াজ ইত্যাদি।

আরও স্বাস্থ্যকর উপায়ে খেতে চাইলে আলু এয়ার ফ্রায়ারে ভেজে খাওয়ার পরামর্শ দেন দেন, তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com