1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

কৃষিমন্ত্রী: নির্বাচন পরিচালনা করা সরকারের দায়িত্ব না

  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৫.২৫ পিএম
  • ২৪৮ Time View

নির্বাচন পরিচালনা করা সরকারের কোনো দায়িত্ব না, এটির দায়িত্ব নির্বাচন কমিশনের। আগামী সংসদ নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু এবং সুন্দর হবে। প্রধানমন্ত্রী বারবার বলছেন এবং আমরা বলছি, আমরা জাতিকে আশ্বস্ত করবো, আমাদের প্রতি আস্থা আনবো, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠীত হবে।

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল স্টেডিয়ামে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় জেলা আওয়ামী লীগের সম্মেলনের স্থান পরিদর্শনকালে এসব বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।

মন্ত্রী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে তৎপর হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো। সামনের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী দলগুলো তৎপর। তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছে। তারা নানান ষড়যন্ত্র করছে। আন্তর্জাতিক পর্যায়েও আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপি যতই আন্দোলনের কথা বলুক, আমার দৃঢ় বিশ্বাস বিএনপি একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসবে। সেই পরিস্থিতি আমরা সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমরা বারবার বলছি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা আছে যে সরকার ক্ষমতায় থাকবে, সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্বে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com