1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

বিচারপতি মানিকের ওপর হামলা: ছাত্রদলের ৪ কর্মী গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১.০৩ পিএম
  • ২৩৫ Time View

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার ঘটনায় ছাত্রদলের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফেজ আক্তার বৃহস্পতিবার (৩ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পল্টনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের ৪ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


এর আগে বুধবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে একটি মিছিল থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় মানিকের গাড়ি ভাঙচুর করা হয়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি।


এ বিষয়ে শামসুদ্দিন চৌধুরী মানিক গণমাধ্যমকে বলেন, ‘হামলায় মাথায় আঘাত পেয়েছি। তারপর থেকে মাথায় প্রচুর ব্যথা করছে। ডাক্তাররা সবাই বলছিলেন এমআরআই করতে। তাই আমি ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছি।’


তিনি বলেন, ‘ডাক্তাররা অবজারভেশনে থাকতে বলেছেন। তাই হাসপাতালে ভর্তি হওয়া। এমআরআই করানোর প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com