1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১২.৩৪ পিএম
  • ২৩৬ Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ব্যাংকিং খাতের চাকরিপ্রার্থীদের বয়সসীমা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। গত ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত আবেদনকারীর বয়স গণনার জন্য চাকরির ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২ ন‌ভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাং‌কিং প্র‌বি‌ধি ও নী‌তি বিভাগ-বিআরপিডি এ সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংক চাকরিতে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যা এখন থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত বছরের ২৫ নভেম্বর-৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখে নির্ধারণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হলো।

দেশে সরকারি চাকরিতে প্রবেশের বর্তমান বয়সসীমা ৩০ বছর আর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com