1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সাকিব: লিটন আমাদের সেরা ব্যাটার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১০.৩২ এএম
  • ২০২ Time View

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১৮৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান তুললেও বৃষ্টির কারণে ১৫ ওভারে লক্ষ্য নেমে এসেছিল ১৫১ রানে। সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ।

টাইগারদের ইনিংস থেমেছে ৬ উইকেটে ১৪৫ রানে। এই ম্যাচে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি হতে পারে লিটন দাসের ব্যাটিং। ওপেনিংয়ে এক প্রান্তে নাজমুল হোসেন শান্ত নড়বড়ে থাকলেও লিটন ২০০ এর ওপরে স্ট্রাইক রেটে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন। ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

তাকে নিয়ে সাকিব বলেন, ‘দুর্দান্ত খেলা হয়েছে। দুই দলই উপভোগ করেছে। দিন শেষে কাউকে জিততে হবে এবং কাউকে হারতে হবে। লিটন সত্যিই দারুণ ব্যাটিং করেছে। সম্ভবত সে আমাদের সেরা ব্যাটার এখন। ম্যাচ শুরু হওয়ার পর মনে হচ্ছিল আমরা এই রান তাড়া করে জিততে পারবো।’

বাংলাদেশ দলের মূল পরিকল্পনা ছিল দ্রুত ভারতের টপ অর্ডার গুড়িয়ে দেয়া। বাংলাদেশের শুরুটাও হয়েছিল দারুণ। ব্যক্তিগত ২ রানেই রোহিত শর্মাকে ইয়াসির আলীর ক্যাচ বানিয়ে আউট করেন হাসান। তবে দ্বিতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে ভারতের রান বাড়িয়েছেন লোকেশ রাহুল। তিনি ৩২ বলে ৫০ করে আউট হলেও কোহলি ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিলেও এই ম্যাচে কোনো উইকেট পাননি তাসকিন আহমেদ।

এই টাইগার পেসারকে নিয়ে ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ভারতের টপ অর্ডারকে দ্রুত আউট করা। এ কারণেই আমি তাসকিনকে শুরুতে বোলিং করিয়েছি। সে আমাদের মূল বোলার। দুর্ভাগ্যবসত সে উইকেট পায়নি আজ। তবুও আমরা আমাদের পরিকল্পনায় স্থির ছিলাম। আমরা ইতিবাচক ছিলাম ম্যাচটি নিয়ে। আশা করছি আমরা এটা ধরে রাখতে পারবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com