1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মাথা নত করে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৫.২০ পিএম
  • ২৬৭ Time View

হ্যালোউইন উৎসবে দুর্ঘটনায় ১৫৬ জনের প্রাণহানির জন্য মঙ্গলবার সাংবাদিকদের সামনে মাথা নত করে ক্ষমা চেয়েছেন দেশটির পুলিশ প্রধান ইয়ুন-হে-কেওন৷ এদিকে দুর্ঘটনার কারণ জানতে ৪৭৫ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পুলিশ৷

পুলিশ প্রধান বলেন, তার ‘গভীর দায়’ অনুভব হচ্ছে৷ শনিবার রাতের ঐ আয়োজনে দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘অপ্রতুল’ ছিল বলেও জানান তিনি৷

ইয়ুন-হে-কেওন নিশ্চিত করেন দুর্ঘটনার আগে জরুরি হটলাইনে বেশ কয়েকবার ফোন এসেছিল৷ ‘তারপরও ঘটনাস্থলে উপস্থিত পুলিশদের ব্যবস্থাপনা পর্যাপ্ত ছিল না’- বলে সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি৷ এই অবস্থায় পদত্যাগ করবেন কিনা, এই প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি বলে জানিয়েছে দৈনিক কোরিয়া জুংআং৷

রাজধানী সৌলের ইটেওয়ান এলাকা পার্টি করার জন্য পরিচিত৷ সেখানেই শনিবার রাতে হ্যালোউইন উৎসবের আয়োজন করা হয়৷

ইটেওয়ানের ব্যবসায়ীরা বলছেন, উৎসবের আগে তারা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন৷ কিন্তু উৎসবের নিরাপত্তা নিশ্চিতের পরিবর্তে পুলিশ মাদক ও যৌনবিষয়ক অপরাধ এবং কোভিড নিয়ে বেশি মনোযোগী ছিল বলে অভিযোগ তাদের৷

প্রায় এক লাখ অংশগ্রহণকারীর উৎসবে মাত্র ১৩৭ জন পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছিল৷

সৌলের পুলিশ কর্মকর্তা ওহ সেউং-জিন স্বীকার করেন, কোনো নির্দিষ্ট আয়োজক নেই, এমন কোনো আয়োজনে অনেক দর্শক হলে তা কীভাবে সামলাতে হবে, সে ব্যাপারে কোনো ম্যানুয়াল কর্তৃপক্ষের কাছে ছিল না৷ তিনি এও স্বীকার করেন, পুলিশ সেই রাতে অন্যান্য অপরাধ দমনে বেশি মনোযোগী ছিল৷

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com