1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০.২৫ এএম
  • ১৮৩ Time View

বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ। সিডনি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। অর্থাৎ বাংলাদেশ ফিল্ডিং করবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি, তার জায়গায় এসেছেন মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার সিডনিতে সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ। প্রতিপক্ষের বাঁহাতি ব্যাটারদের কথা ভেবে মিরাজকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একটি বদল ছাড়া আগের ম্যাচের একাদশই খেলাচ্ছে টাইগাররা।

দুই দলেই অবশ্য দেখা মিলছে বাড়তি স্পিনারের। দক্ষিণ আফ্রিকা দলে আছেন তাব্রেইজ শামসি। লুঙ্গি এনগিডির জায়গায় দলে নেওয়া হয়েছে এ বাঁহাতি আনঅর্থোডক্স স্পিনারকে।

বাংলাদেশ একাদশ-

সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ-

টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, তাব্রেইজ শামসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com