1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের কর্মপরিষদের সভা: সংবিধান পরিবর্তন ও গণভোটের দাবি মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে তৃণমূলের উপস্থিতি, টাঙ্গাইলে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাথাচাড়া তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই

অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৮.২৯ পিএম
  • ৪৭৫ Time View

আমদানি বিলের দায় সময়মতো পরিশোধ না করলে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখার (এডি) লাইসেন্স বাতিল করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকের বৈদেশিক লেনদেনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আর্থিক খাতের সংস্থাটি।

বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, সময়মতো আমদানি বা স্বীকৃত বিলের দায় পরিশোধের বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়, যা যথাযথভাবে পরিপালিত না করায় বৈদেশিক বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষাপটে যথাসময়ে বৈদেশিক ও স্থানীয় স্বীকৃত বিল পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা যথানিয়মে পরিপালন নিশ্চিত করতে সব অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে পুনরায় নির্দেশনা দেওয়া হলো। এখন থেকে যথাসময়ে স্বীকৃত দায় পরিশোধের ব্যর্থতায় সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখার (এডি) লাইসেন্স বাতিলসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

দেশে ডলার সংকটের মধ্যে চলতি মাসেও রেমিট্যান্সে নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। এতে রিজার্ভ ধারাবাহিক কমছে। ডলার সংকটের কারণে চলতি বছরের সেপ্টেম্বরে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানির জন্য এলসি খোলার হার কমেছে ৩১ দশমিক ১৬ শতাংশ। আমদানিকারকরা সেপ্টেম্বরে ৫ দশমিক ৭০ বিলিয়ন ডলারের এলসি খুলেছেন। এর পরিমাণ গত বছরের একই মাসে ছিল ৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com