1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান বুলি আর নেই

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১.১২ পিএম
  • ২৪৫ Time View

১৯৪৬ সালের ১ মে পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন প্রযোজক সমিতির সাবেক প্রভাবশালী সভাপতি আজিজুর রহমান বুলি। সিনেমাজগতে পরিচালক, প্রযোজক পরিচয়ের বাইরেও তার আরও একটি পরিচয় আছে; আর তা হলো চিত্রনায়ক মাহমুদ কলি তার ছোট ভাই এবং চিত্র নায়িকা অঞ্জনা তার স্ত্রী।

সত্তরের দশকে ‘নাচের পুতুল’ ছবিটি প্রযোজনার মাধ্যমে সিনেমা অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। তবে ছবি পরিচালনা করতে শুরু করেন ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘শেষ উত্তর’ দিয়ে। প্রথম সিনেমা দিয়েই দেশজুড়ে খ্যাতি অর্জন করতে পেরেছিলেন এ গুণী পরিচালক।

আজিজুর রহমান বুলির সিনেমায় নায়ক রাজ রাজ্জাক, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শবনম, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা। সর্বশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়।

তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবেও পরিচিত ছিলেন। জীবদশায় ৫০টিরও বেশি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনা করেছিলেন আজিজুর রহমান বুলি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com