1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’

রেমিট্যান্সের ডলারের দাম আরও কমলো

  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১০.৫২ এএম
  • ২৪৬ Time View

প্রবাসী আয়ের নগদায়নের হার আরও কমালো। বাংলাদেশ অথরাইজড ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) রেমিট্যান্সের ডলারের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করেছে। এর প্রভাব প্রবাসী আয়ের উপর পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, সম্প্রতি এক বৈঠকে সংগঠন দুটি রেমিট্যান্সের ডলারের দাম ১০৭ টাকা ৫০ পয়সা থেকে আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা করেছে। এছাড়া রফতানি বিল নগদায়নে ৫০ পয়সা বাড়ানো হয়েছে।

রফতানি বিল সোমবার (২৪ অক্টোবর) এবং রেমিট্যান্সে কমানো হার আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও জানায় তারা।

এদিকে এ সিদ্ধান্তকে আত্মঘাতী বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, কার্ব মার্কেট বা খোলা বাজারের দিকে মনযোগ না দিয়ে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের বিল কমানোর সিদ্ধান্ত হিতে বিপরীত ফল দিবে। ব্যাংকের পাশাপাশি খোলা বাজারে ডলারের দাম না কমানো হলে হুন্ডিতে রেমিট্যান্স আসা আরো বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ব্যাংক এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতে।

এদিকে, সেপ্টেম্বরে রেমিট্যান্সের দাম ১০৮ টাকা নির্ধারণ করে সংগঠন দুটি। এর কিছুদিন পর সে দর আরো ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা ৫০ করে। এখন আরো ৫০ পয়সা কমানো হলো।

সেপ্টেম্বরের মতো চলতি মাসেও রেমিট্যান্সের হার নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ২০ দিনে মাত্র ১১০ কোটি ডলারের রেমিট্যান্স দেশে এসেছে। মাস শেষে এর পরিমাণ দাঁড়াতে পারে ১৬০ কোটি ডলারের আশেপাশে।

প্রবাসী আয়ের এ ধারা দেশের সার্বিক অর্থনীতিকে আরও হুমকির মুখে ফেলবে বলেও ধারণা অর্থনীতিবিদদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com