1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ইইউর শীর্ষ কূটনীতিবিদ

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৬.০০ পিএম
  • ২০৮ Time View

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ কর্মকর্তা জোসেপ বরেল তার ‘জঙ্গল’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন৷ তার দাবি, তার বক্তব্যে কোনো বর্ণবাদ, সাংস্কৃতিক বা ভৌগলিক অর্থের উল্লেখ ছিল না৷

গত সপ্তাহে ব্রাসেলসে ইউরোপিয়ান ডিপ্লোমেটিক একাডেমিতে বক্তব্য রাখতে গিয়ে বরেল ইউরোপকে ‘বাগান’ আর বিশ্বের অধিকাংশ দেশকে ‘জঙ্গল’ বলে উল্লেখ করেছিলেন৷ ‘জঙ্গল বাগানকে দখল করতে পারে’ বলেও মন্তব্য করেছিলেন তিনি৷

অনলাইনে ও অনেক কূটনীতিক বরেলের এমন মন্তব্যের সমালোচনা করেন৷ সংযুক্ত আরব আমিরাত সোমবার তাদের দেশে নিযুক্ত ইইউ মিশনের প্রধানকে তলব করে বরেলের বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে৷ বরেলের মন্তব্যকে ‘অনুপযোগী ও বৈষম্যমূলক’ বলে আখ্যায়িত করেছে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷

মঙ্গলবার এক ব্লগ পোস্টে বরেল তার মন্তব্যের জন্য ক্ষমা চান৷ তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভয় দেখানো, ব্ল্যাকমেল ও বলপ্রয়োগের ব্যবহার বাড়ছে, যা আন্তর্জাতিক নিয়মের সঙ্গে মানানসই নয়৷ এই বিষয়টি বোঝাতে তিনি ‘জঙ্গল’ শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন বলে দাবি করেন বরেল৷ জঙ্গল বলতে আমি আইনবর্জিত বিশ্ব ও বিশৃঙ্খলা বেড়ে যাওয়ার কথা বলেছি৷

বরেল বলেন, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এমন জঙ্গল আজ সব জায়গায় দেখা যাচ্ছে, এমনকি ইউক্রেনেও৷ অনেকে তার মন্তব্যকে ‘ঔপনিবেশিক ইউরো-কেন্দ্রিকতা’ বলে ভুল ব্যাখ্যা করেছেন৷ যদি কেউ অপমানিত বোধ করে থাকেন তাহলে আমি দুঃখিত৷

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com