1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

পরকীয়ায় স্বামীকে গলা কেটে হত্যায়, গ্রেফতার দুই

  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১২.২০ পিএম
  • ৩২১ Time View

কুষ্টিয়ার আলোচিত চাঞ্চল্যকর আড়ুয়াপাড়ায় মেজবা উদ্দিন সাব্বির আহমেদ (৩৯) নামের এক যুবককে জবাই করে হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরতলীর পৌরসভা এলাকার বারখাদা মীরপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের কবরবারিয়া এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর থেকে হত্যা কাজে ব্যবহৃত ছুরি (ডেগার) উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর)  দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানান পুলিশ সুপার খাইরুল আলম।

গ্রেফতারকৃতরা হলেন- কুষ্টিয়া শহরতলীর বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত হানু মালিথার ছেলে আতিউর রহমান আতাই (৩০) ও নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুন (২৫)।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য, নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রজনীর সঙ্গে আতাইয়ের অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি সাব্বির জানতে পারায় সাব্বিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর আনুমানিক রাত ৪টার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাব্বিরের আড়ুয়াপাড়া ছোট ওয়ার্লেস গেট সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহত সাব্বির আড়ুয়াপাড়া টিএনটি গেট সংলগ্ন মৃত আলহাজ রমজান আলীর ছেলে। পরে বুধবার নিহত সাব্বিরের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com