1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা: চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ২.৪৫ পিএম
  • ৬২ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু আজ (শনিবার) চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা শহিদ আবুল কাশেম সড়ক থেকে এই প্রচারণা শুরু হয়। এরপর তিনি নিচের বাজার ও ফেরিঘাট রোড সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিলি করেন এবং ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত তৈরি করতে কথা বলেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের ঘোষিত ৩১ দফা রূপরেখা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে, যা রাষ্ট্রের গতিশীলতা ফিরিয়ে আনবে। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যেই রাস্তায় নেমে এসেছেন।

তিনি আরও উল্লেখ করেন, “ধানের শীষের প্রতীকের প্রচারণা অব্যাহত থাকবে। ধানের শীষের প্রতীকে যিনিই মনোনীত হন, তার পক্ষে কাজ করতে হবে। বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলাসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com