1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
হবিগঞ্জ হাওরে হাজারেও কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত সহায়তার আশায় দিন পার ভৈরব স্টেশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার  রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ কোরবানির প্রকৃত মর্মঃ আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর! নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময় ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জ জেলা কারাগারের বন্দীদের মাঝে ঈদুল আযহা উপলক্ষে বস্ত্র বিতরণ কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদুল আজহা ঘিরে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা বলয় এক মাসে ১২৫ ছিনতাইকারী গ্রেফতার, অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া বাস মালিকেরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল চলছে- যাত্রী কল্যাণ সমিতি

মানবাধিকার সংস্থার নেতা ও নারী উদ্যোক্তার হানিপ ট্র্যাপ ফাঁদে মাদকসহ নিজেরাই ধরা‌

  • আপডেট : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৮.২৬ পিএম
  • ৫১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: নিজেকে ‘আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান’ বা ‘প্রতিনিধি’ পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ধোঁকা দিয়ে আসছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের পাইকপাড়ার বাসিন্দা খালিদ হোসেন। এই একই পরিচয়ে তিনি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও নানা সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। নিজ এলাকায় সুবিধা করতে না পেরে নিজের বাড়ি ছেড়ে তিনি বর্তমানে শ্বশুরালয়ে (চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মাছ বিক্রেতা শফিউল ইসলামের জামাই) বসবাস করেন। সেখানেও তিনি সাধারণ মানুষকে বোকা বানিয়ে প্রতারণার চেষ্টা করতেন বলে জানা যায়।

তবে এবার নতুন এক ফাঁদ পাততে গিয়ে নিজেই সেই ফাঁদে ধরা পড়েছেন তিনি। এক নারীর সাথে যোগসাজশে অন্য ব্যক্তিকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছিলেন খালিদ। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার একটি নির্জন বাড়ি থেকে এক যুবতীসহ খালিদকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। এসময় খালিদের কাছ থেকে এক বোতল নেশাজাতীয় তরল দ্রব্য উদ্ধার করা হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই দু’জনকে থানা হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।

জানা যায়, চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা ওই যুবতী নারী একজন নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর । যুবতী নারী বলেন, কিছু ছেলে তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। দু’দিন আগে পৌরসভার পিছনে খালিদের সাথে তার দেখা হলে তিনি তার সমস্যার কথা খালিদকে জানান। খালিদ তখন তাকে পরামর্শ দেন যে, ওই ছেলেদের কৌশলে ডেকে এনে মাদকসহ ধরে তাদের কাছ থেকে টাকা আদায় করতে হবে।

যুবতী নারী আরও বলেন, “খালিদের কথামতো আজ (গতকাল) শনিবার সন্ধ্যায় খালিদের দেওয়া ঠিকানা অনুযায়ী আমি বাগানপাড়ার এই নির্জন বাড়িতে আসি।”

এলাকাবাসীর অভিযোগ, খালিদ নিজেকে মানবাধিকার সংগঠনের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষকে ধোঁকা দিয়ে অর্থ আদায় করে থাকেন। গতকাল খালিদের কাছ থেকে এক বোতল তরল নেশাজাতীয় মাদক উদ্ধার হওয়ায় এলাকাবাসী মনে করছেন, খালিদ মাদক পাচারের সাথেও জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, “খালিদ নামের ওই ব্যক্তিকে বাগানপাড়া থেকে এক যুবতী নারীসহ আটক করা হয়। আটককৃত খালিদ এর আগেও থানায় এসে নিজেকে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান দাবি করে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আমরা দু’জনকে জিজ্ঞাসাবাদ করবো। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com