1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বনানী পূজা মন্ডপে শিল্পীর রং তুলিতে সম্প্রীতির উৎসব

  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২, ৬.৪৮ পিএম
  • ৩২৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সকল ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন রক্ষা ও চর্চা। এই চেতনাকে ধারণ ও লালনে বাঙ্গালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। আর এ উৎসবকে সম্প্রীতির আদলে রং দিতে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজন করেছে “সম্প্রীতির উৎসব” শীর্ষক শান্তিরুপেণ পূজা আর্র্ট ক্যাম্প ২০২২ শীর্ষক চিত্রকর্ম উৎসবের।

আজ ৫ অক্টোবর, ২০২২ তারিখ (বুধবার) বনানী পূজা মন্ডপ প্রাঙ্গনে আয়োজিত এ উৎসবে জড়ো হয়েছিলেন
বীরেন সোম, হাশেম খান, আব্দুর শাকুর শাহ, ড. ফরিদা জামান, রোকেয়া সুলতানা, রঞ্জিত দাশ, অলকেশ ঘোষ, মোহাম্মদ ইকবাল, হামিদুর রহমানসহ দেশ বরেণ্য ২৫ চিত্রশিল্পী। তারা রং তুলিতে তুলে ধরেছেন বাঙ্গালি জাতিসত্ত¡ার সম্প্রীতির বন্ধনের নানা রূপ। এ সময় আরো উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী, নানা গুনীজন ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, ২০০৮ সালে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে শিল্পী কালীদাস কর্মকারের প্রয়াসে যাত্রা শুরু হয় এ আর্ট ক্যাম্প-এর। এবারের আয়োজনটিকে উৎসর্গ করা হয়েছে প্রয়াত এই প্রতিথযশা শিল্পীর সম্মানে এছাড়া, আয়োজন থেকে সংগৃহীত ছবি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ তুলে দেওয়া হবে পূজা কমিটির জনহিতকর কাজে। উল্লেখ্য, উক্ত আয়োজন একক ভাবে পৃষ্ঠপোষকতা করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com