1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Title :
মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর হবিগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেস উদ্বোধন নবীনগরে মাদ্রাসায় ছাত্রের মায়ের সাথে অনৈতিক কাজের সময় উত্তেজিত জনতার হাতে আটক শিক্ষক শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই- এমপি জাহাঙ্গীর শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবারকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে- এমপি মঞ্জু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত রবি আজিয়াটা পিএলসির শিরোপা জয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক গাইবান্ধায় দৈনিক আইন বার্তা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দীপু মনি: সরকার প্রশ্ন ফাঁস রোধ করেছে

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১০.৫৪ পিএম
  • ২৩৪ Time View

সরকারের প্রযুক্তিগত পদক্ষেপের কারণে চার বছর ধরে প্রশ্ন ফাঁস হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ শেষে এই মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “গত চার বছর ধরে প্রশ্ন ফাঁস হচ্ছে না। প্রশ্ন ফাঁস হচ্ছে না তার কারণ হলো- আমরা যে ব্যবস্থা নিয়েছি, প্রযুক্তিগত যে ব্যবস্থা নিয়েছি, যেভাবে সার্ভিল্যান্স হয়, সেগুলোর মধ্য দিয়ে এটা বন্ধ করা হয়েছে।

এ সময় তিনি চলতি এসএসসি পরীক্ষায় দিনাজপুরের প্রশ্ন ফাঁসের বিষয়টি নিয়েও কথা বলেন।

দীপু মনি বলেন, “দিনাজপুরের একটি জায়গায় এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা ব্যাহত হলেও আমাদের গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রশ্ন ফাঁসরোধ করা সম্ভব হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়া বলতে যা বুঝায়, তা কিন্তু হয়নি। কোনো পরীক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছায়নি।”

“একটি কেন্দ্রের সচিব তিনি অনেকগুলো প্রশ্নে প্যাকেট নিয়ে চলে গেছেন। এটি কী করে হলো সেই বিষয়ে তদন্ত হচ্ছে, তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সঠিক তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্ত্রী আরও বলেন, “দু-একটি জায়গায় যে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। এটি বিজি প্রেসে প্রশ্ন প্যাকেট হওয়ার সময় কোথাও কোথাও ভুল হয়েছে। এই ভুল আগামীতে যেন না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।“

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com