1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

শীর্ষস্থান হারালেন সাকিব, বাবরকে টপকালেন সূর্যকুমার

  • আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩৪ পিএম
  • ২১৪ Time View

আরব আমিরাতের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে খেলেননি সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা এই অলরাউন্ডারকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ নবি।

লম্বা সময় ধরে টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব। তবে সম্প্রতি আরব আমিরাতের বিপক্ষে সিরিজে তার অনুপস্থিতির প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও। ২৪৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে দুইয়ে আছেন সাকিব।

বাংলাদেশ অধিনায়ককে টপকে ২৪৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন নবি। শীর্ষ পাঁচের বাকি তিন জনের জায়গায় কোনো পরিবর্তন আসেনি। যথারীতি তিনে আছেন মঈন আলি, চারে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং পাঁচে আছেন হার্দিক পান্ডিয়া।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় সেরা পাঁচে পরিবর্তন এসেছে। বাবর আজম এবং এইডেন মার্করামকে সরিয়ে দুই ধাপ এগিয়েছেন সূর্যকুমার যাদব। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।

সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করেছেন সূর্যকুমার। তৃতীয় টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে ৩৫ বলে ৬৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংসের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও।

সূর্যকুমারের উন্নতির ফলে পিছিয়েছেন বাবর এবং মার্করাম। এক ধাপ পিছিয়ে ৭৯৯ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছেন পাকিস্তান অধিনায়ক। মার্করামও এক ধাপ পিছিয়েছেন, তার অবস্থান এখন চার নম্বরে। আর যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com