1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

ইডেন কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত, ১৬ নেতাকর্মীকে বহিষ্কার

  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩১ এএম
  • ২৪৮ Time View

ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির প্রেক্ষাপটে রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে সংগঠনটি। সেই সঙ্গে শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে প্রাথমিকভাবে পাওয়া প্রমাণের ভিত্তিতে কলেজের ১৬ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো। শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগাঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

এ ছাড়া ‌‘অধিকতর তদন্তের মাধ্যমে এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’ বলেও জানানো হয় ছাত্রলীগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

এদিকে কমিটি স্থগিত ও বহিষ্কার সংক্রান্ত দুইটি প্রেস বিজ্ঞপ্তি হাতে এসেছে গণমাধ্যমের হাতে। প্রথমে পাওয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্থায়ী বহিষ্কৃতদের মধ্যে কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি তানজিলা আক্তারের নাম থাকলেও পরবর্তীতে পাওয়া বিজ্ঞতিতে তার নাম নেই।

গত শনিবার রাতে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রিভা এবং রাজিয়ার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল ফেরদৌস। এর দুদিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাকে হেনস্তা করারও অভিযোগ ওঠে।

এ ঘটনার জেরে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা না নিলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই কলেজ শাখা ছাত্রলীগের ২৫ নেত্রী। সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধরের ঘটনায় তারা এই হুমকি দেন। পরে রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছাত্রীনিবাস প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন ইডেন কলেজ ছাত্রলীগের ২৫ নেত্রী। এ সময় তারা তাদের দাবি মেনে নিতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এই ২৫ নেত্রী কলেজ ছাত্রলীগ কমিটির সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদধারী। তারা ঘটনা তদন্তে গঠিত কমিটিও মানেন না বলে জানান।

এদিকে রোববার (২৫ সেপ্টেম্বর) ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে বের করে দিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে ছাত্রলীগের একটি অংশ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে কলেজ প্রশাসনের মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিক্যালে পাঠানোর মাধ্যমে তাকে ‘ক্যাম্পাস ছাড়া’ ঘোষণা করে ছাত্রলীগের এক অংশ। এর এক ঘণ্টা পর ইডেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে লেগুনায় করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘোষণা দেয় প্রতিপক্ষ। এ ঘটনার পরে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরোধী অংশের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com