1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৭.০৪ পিএম
  • ২৪৩ Time View

এস এল টি তুহিন,বরিশাল : মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর ) বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু,ডাঃ নুরুন্নাহার চুমকি,বরিশাল কোতোয়ালি থানার ওসি আজিজুল করিম,বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মাহাবুধুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এ ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগন, ইমামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। কর্মশালায় বক্তারা বলেন, প্রজন্মকে রক্ষা করতে যেকোন মূল্যে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। এ সময় বক্তারা আরো বলেন, তরুণরা দেশ, জাতি ও সমাজের উজ্জ্বল নক্ষত্র, জাতির আগামী দিনের কর্ণধার। সমাজ ও দেশকে আরও গতিশীল করতে জাতির মূল চালিকাশক্তি হলো তরুণরাই। কিন্তু তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা,সাংস্কৃতিক ও বিনোদনের বিকল্প নেই। তবে মাদকের হাত থেকে সন্তানকে রক্ষা করতে অভিভাবকের গুরুত্ব অপরিসীম। তাছাড়া মসজিদের ইমামরা শুক্রবার মাদকের কুফল সম্পর্কে বয়ান দিতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com