1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

নিজ বাসা থেকে দক্ষিণী অভিনেত্রীর মরদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০.৪৪ এএম
  • ২১১ Time View

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দীপার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) চেন্নাইয়ের বাইরুগামবাকামের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য ২৯ বছর বয়সী এ অভিনেত্রীর মরদেহ একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। পলিন জেসিকা নামে পরিচিত ছিলেন অভিনেত্রী দীপা।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, চেন্নাইয়ের মালিকাই অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টে বেশ কয়েক দিন ধরে একা থাকছিলেন দীপা। দীর্ঘসময় ফোন না ধরায় তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা দীপার এক বান্ধবীকে বাসায় পাঠালে তিনিই দীপার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে দীপার মরদেহ উদ্ধার করে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দীপার মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে জানা যায়, প্রেমঘটিত কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

দক্ষিণের বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন দীপা। সম্প্রতি তামিল ভাষার ‘বাইথা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com