1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ফখরুল: ১৮ সেপ্টেম্বর সারাদেশে বিএনপির বিক্ষোভ

  • আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১.৩৯ পিএম
  • ২২৪ Time View

কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, গতকাল মিরপুরে সমাবেশে হামলা এবং সারাদেশে হামলার প্রতিবাদে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকা মহানগরসহ সব মহানগর এবং জেলা-উপজেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে। ওইদিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ গত দুইবারের মতো আরও একটি নির্বাচন করতে চায়। তাই তারা তাদের মতো নির্বাচন কমিশন নিয়োগসহ অন্যান্য বিষয়গুলো করছে। তারা মুখে যা বলে কাজ করে তার উল্টোটা।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের দাবি হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাস করতে হবে এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে এবং নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

বিএনপির কর্মসূচিতে বাধা সৃষ্টি করে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, সরকারকে বলতে চাই, এই ধরনের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছেন, তার ফল ভোগ করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com