1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১১.০৬ পিএম
  • ২৮৭ Time View

খুলনার বটিয়াঘাটায় রান্না করা পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে তারা মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের পরী বেগম (৬০) ও তার বড় ছেলে জাহাঙ্গীর (৩৬)।

এ ঘটনায় জাহাঙ্গীরের খালাতো ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশী জহিরুল ইসলাম ও আবুল কালাম আজাদ জানান, পরি বেগমের পরিবারটি দরিদ্র। তারা রূপসা ও কাজীবাছা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। দুপুরে পরী বেগম রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগনে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। এর কিছুক্ষণ পর পরী বেগম অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় চিকিৎসক ডেকে দেখানো হয়।

চিকিৎসক ওষুধ দেওয়ার পর পরী বেগম বমি করেন। তা খেয়ে মারা যায় বাড়ির কয়েকটি হাঁস ও মুরগি। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান পরি বেগম। এর কিছুক্ষণ পর হাসপাতালে চিকিৎসাধীন ছেলে জাহাঙ্গীরও মারা যান। সাইদুল এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

জাহাঙ্গীরের ভাবি রোজিনা বেগম বলেন, সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি তার খালা পরী বেগমের মতো একই কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com