1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভাঙ্গুড়ায় বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

  • আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ১০.৩৬ এএম
  • ২৫১ Time View

পাবনার ভাঙ্গুড়ায় একই স্থানে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান এ আদেশ জারি করেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. ফয়সাল বিন আহসান জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এদিকে একই সময়ে বিএনপি-জামায়াতের কর্মসূচিকে নৈরাজ্যমূলক দাবি করে উপজেলা আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে।

পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আদেশে বলা হয়, সোমবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ভাঙ্গুড়ার শরৎনগর বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। জারিকৃত এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, একই স্থানে দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ ১৪৪ ধারা ভাঙার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com