1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত

ফ্রিজে ডিম রেখে প্রতিনিয়ত যে ভুল করছেন

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ৬.১৭ পিএম
  • ৬৩২ Time View

ব্যস্ত সময়ে ঝটপট নাস্তা হিসেবে কিংবা দ্রুত রান্নার আইটেম হিসেবে ডিমের ব্যবহার সবচেয়ে বেশি। তাছাড়া সকালের নাস্তায় প্রায় সবারই পছন্দের খাবার হলো ডিম।

আর এজন্য ফ্রিজে আর কিছু থাকুক বা না থাকুক ডিম থাকেই। বেশিরভাগ মানুষই ফ্রিজের নির্দিষ্ট জায়গায় ডিম রেখে থাকেন। কিন্তু ডিমের শেলফ-এ ডিম রাখাটা ভালো নয় বলে মতামত খাদ্য বিশেষজ্ঞদের।

ফ্রিজের ভেতরে দরজায় ডিম রাখার যে নির্দিষ্ট শেলফ রয়েছে, সেখানে ডিম সংরক্ষণ করলে ডিম তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের মাসলফুড ডটকমের খাদ্য বিশেষজ্ঞ ড্যারেন বিয়েল এবং এমএনসি নিউট্রিশনের স্বত্ত্বাধিকারী মারজোরি নোলান কোন।

তাদের মতে, ফ্রিজের দরজার শেলফে ডিম রাখা উচিত নয়। কারণ বারবার ফ্রিজের দরজা খোলা এবং বন্ধ করার ফলে দরজার শেলফে রাখা ডিমের তাপমাত্রা স্থির থাকে না। এর ফলে স্বাভাবিক সময়ের তুলনায় ডিম দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দরজার শেলফে ডিম না রেখে ফ্রিজের মূল শেলফে ডিম রাখা ভালো।

ফ্রিজের দরজায় ডিমের শেলফ থেকে তাড়াতাড়ি ডিম নেওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে এটি আদর্শ জায়গা নয়। ড্যারেন এবং মারজোরি উভয়েই বলেন, যেহেতু ফ্রিজের দরজা বারবার খোলা ও বন্ধ করা হয়, তাই তাপমাত্রার প্রচুর পরিবর্তন হয়। এটি ডিমের জন্য ভালো নয়। ফ্রিজের ভেতর পেছনের দিকে ডিম রাখলে তাপমাত্রার হ্রাস-বৃদ্ধি থেকে ডিমকে রক্ষা করা যায়, এতে ডিম দীর্ঘদিন সতেজ থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com