1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

যুদ্ধবিমানকে টার্গেট; গ্রিসের বিরুদ্ধে ন্যাটোতে অভিযোগ করবে আঙ্কারা

  • আপডেট : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২, ১২.১৬ পিএম
  • ২৪৩ Time View

গ্রিসের উসকানিমূলক তৎপরতার বিষয়ে সামরিক জোট ন্যাটোতে অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের একটি যুদ্ধবিমানকে গ্রিসের এস-থ্রি হান্ড্রেড ব্যবস্থার মাধ্যমে টার্গেট করার তথ্য-প্রমাণ ন্যাটোর সচিবালয় এবং এই জোটের সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এই ঘটনা রাডারে রেকর্ড হয়েছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সম্প্রতি একটি যুদ্ধবিমানকে হয়রানি করা হয়েছে বলে দাবি করেছে তুর্কি সরকার। তুরস্কের দাবি, আন্তর্জাতিক আকাশসীমায় পর্যবেক্ষণ মিশনে থাকার সময় তাদের একটি যুদ্ধবিমানকে নিজেদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় এনে হয়রানি করে গ্রিস। এটিকে বৈরী তৎপরতা হিসেবে আখ্যা দিয়েছে আঙ্কারা। যদিও এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে গ্রিস।

আঙ্কারা বলছে, ঘটনাটি গত ২৯ আগস্ট সোমবারের। ভূমধ্যসাগরে আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত পর্যবেক্ষণ মিশনে ছিল তাদের একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান। এ সময় গ্রিসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কারণ ছাড়াই ক্রিট আইল্যান্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিয়ে বিমানটিকে টার্গেট হিসেবে চিহ্নিত করে। এতে গতিপথ পরিবর্তন করে মিশন শেষ করতে বাধ্য হয় তুর্কি যুদ্ধবিমান।

ন্যাটোভুক্ত দুই প্রতিবেশী দেশ তুরস্ক আর গ্রিসের মধ্যে আঞ্চলিক বিবাদ পুরনো। দুই দেশই মাঝে মধ্যেই আকাশ ও পানি সীমা লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করে থাকে।

পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com