1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

বিকাশে রেমিট্যান্স পাঠালে ৩.৫ শতাংশ ক্যাশ বোনাস পাবেন প্রবাসীরা

  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ১০.২৩ পিএম
  • ৫৩৩ Time View

বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ উপায়ে বিকাশে রেমিট্যান্স পাঠানো আরো স্বস্তিদায়ক করতে সরকারি ২.৫ শতাংশ প্রণোদনার সাথে ১ শতাংশ অতিরিক্ত ক্যাশ বোনাস দিচ্ছে বিকাশ।

১৫ হাজার টাকা বা এর চেয়ে বেশি যে কোনো পরিমান রেমিট্যান্স পাঠালে পাওয়া যাবে অতিরিক্ত ১ শতাংশ ক্যাশ বোনাস। সেক্ষেত্রে মোট বোনাসের পরিমাণ দাঁড়াবে ৩.৫ শতাংশ। অফারটি চলবে ৩০ এপ্রিল, ২০২২ পর্যন্ত।

আজ রোববার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিকাশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পেইন চলাকালীন গ্রাহক প্রতি মাসে ২ বার করে সর্বোচ্চ ৮ বার অফারটি নিতে পারবেন। একজন গ্রাহক প্রতি মাসে ৬০০ টাকা করে সর্বোচ্চ ২,৪০০ টাকা বোনাস উপভোগ করতে পারবেন।

প্রবাসী যে কোনো বাংলাদেশী এই আকর্ষনীয় অফারটি পেতে চাইলে বিকাশের অনুমোদিত এবং তালিকাভুক্ত এমটিও এবং মানি এক্সচেইঞ্জ হাউজগুলোর মাধ্যমে রেমিট্যান্সের অর্থ দেশে থাকা স্বজনের বিকাশ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন।

প্রসঙ্গত, বিশ্বের ৭০টির বেশি দেশ থেকে অনলাইন বা ওয়ালেট ট্রান্সফারের মাধ্যমে ৬০টির বেশি মানি ট্রান্সফার সংস্থা হয়ে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৭৫ লাখ বিকাশ অ্যাকাউন্টে নিরাপদে রেমিট্যান্স পাঠানোর সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোথাও না গিয়ে যে কোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইন বা ইন্টারনেট অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাংকিং চ্যানেল হয়ে মুহূর্তেই প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠানোর এই সেবাটি এরই মধ্যে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

এদিকে দেশে থাকা প্রিয়জনেরা অর্থ এবং সময় ব্যয় করে ব্যাংকে গিয়ে রেমিট্যান্স তোলার পরিবর্তে বাড়ির কাছের এজেন্টের কাছ থেকে যে কোনো সময় ক্যাশ আউট করতে পারছেন। পাশাপাশি, ঘরে বসেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন ইউটিলিটি সেবার বিল পরিশোধ, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি সেবার ফি পরিশোধ, অনলাইন কেনাকাটার পেমেন্টসহ অসংখ্য সেবা নিতে পারছেন। এসব সুবিধার কারণে দেশে থাকা প্রিয়জনরাও ব্যাংকিং চ্যানেল হয়ে বিকাশে রেমিট্যান্স গ্রহণকে সহজ, ঝামেলামুক্ত ও নিরাপদ মনে করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com