1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

বিএফআইইউ প্রধানকে হাইকোর্টে তলব

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৫.৩৭ পিএম
  • ১৮৬ Time View

সুইজারল্যান্ডের (সুইস) ব্যাংকে টাকা পাচারের বিষয়ে যথাযথভাবে প্রতিবেদন না দেওয়ায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাসকে তলব করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। বাংলাদেশ থেকে সুইস ব্যাংক টাকা জমা দেওয়ার বিষয়ে তথ্য চাওয়ার ক্ষেত্রে আবেদনে স্বাক্ষর, পদবী ও ঠিকানা না দেওয়ায় তাকে আগামীকাল বুধবার সকাল সাড়ে ১১টায় হাজির হতে বলা হয়েছে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বিএফআইইউ মাসুদ বিশ্বাস সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের তথ্য চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে হাইকোর্টে একটি বিবৃতি জমা দিয়েছেন। বিবৃতিটি যথাযথ পদ্ধতি অনুসারণ করে তৈরি করা হয়নি। এতে তিনি তার স্বাক্ষর দেননি এবং বিবৃতিটি ফরোয়ার্ড করার সময় তার পদাবি এবং ঠিকানা উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, ‘বিএফআইইউ দায়সারাভাবে বিবৃতি দিয়েছে, যার জন্য হাইকোর্ট বিএফআইইউ প্রধানকে তার ব্যাখ্যা জানতে তলব করেছে।’

আদালতের স্বপ্রণোদিত রুলের শুনানি আগামীকাল (বুধবার) সকাল ১১টা পর্যন্ত মুলতবি করেছেন।

বিএফআইইউ গতকাল সোমবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিকের মাধ্যমে একটি হলফনামা দিয়ে হাইকোর্টে বিবৃতি দাখিল করে যে তারা সুইজারল্যান্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের বিষয়ে ১৩ বার তথ্য চেয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট হাইকোর্ট বেঞ্চ জানায়, সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের তথ্য চাওয়ার বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, বাংলাদেশ সরকার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) যে বিবৃতি দিয়েছে তা পরস্পরবিরোধী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com