1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পাকিস্তানে বন্যায় মৃত্যু ১ হাজার ছাড়াল

  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ১০.১৩ এএম
  • ২৪৫ Time View

পাকিস্তানে চলতি মৌসুমে বন্যায় মৃত্যু এক হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিন্ধু প্রদেশে। সেখানে মারা গেছে অন্তত ৩৪৭ জন। এছাড়া বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে আজ পর্যন্ত বন্যায় এক হাজার ৩৩ জন মারা গেছেন।

এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ। এর আগে সর্বশেষ ২০১০ সালে এমন বন্যা দেখেছিল পাকিস্তানের মানুষ। তবে এবারের পরিস্থিতি অতীতের চেয়ে কিছুটা ভিন্ন। কারণ পাকিস্তানে গত কয়েক মাস ধরে অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা প্রকট হয়েছে। এ অবস্থায় বন্যা মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। এ পর্যন্ত তিন কোটি ৩০ লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে বলে সেদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

খবর- পার্সটুডের

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com