রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা

৩ বছর পর ঢাবির ‘ভুয়া ছাত্র’ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৯০ Time View

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলেও তিন বছর ধরে শিক্ষার্থী পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ক্লাস করে আসছেন সাজেদ উল কবির নামের এক তরুণ। বুধবার প্রশাসনের হাতে ধরা পড়েন তিনি।

ভুয়া শিক্ষার্থী হিসেবে চিহ্নিত হওয়ার পর সেই শিক্ষার্থী নিজেই এ ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘বহিরাগত ওই তরুণকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।’

জিজ্ঞাসাবাদে ওই তরুণ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিল তার। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিলেও চান্স পাননি। তবু প্রথম বর্ষ থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নিয়মিত ক্লাস করে আসছেন।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সূত্রে জানা যায়, বিভাগের এক শিক্ষক শুরুতে ওই তরুণকে সন্দেহ করেন। পরে এর সূত্র ধরে তৃতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষার সময় পরীক্ষার রোল মিলিয়ে দেখলে সেখানে অমিল পাওয়া যায়। পরে বিষয়টি বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং প্রক্টর অফিসকে জানানো হয়। এরপর তদন্তে ভূয়া শিক্ষার্থী হিসেবে তাকে চিহ্নিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS