1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

তথ্যমন্ত্রী: বিদেশে কেউ ব্যক্তিগত গল্প করে আসলে সেই দায় দলের না

  • আপডেট : রবিবার, ২১ আগস্ট, ২০২২, ৬.৫০ পিএম
  • ২১৯ Time View

‘বিদেশে গিয়ে কেউ ব্যক্তিগত গল্প করে আসলে, সেই দায় দলের না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘বিদেশে কেউ যদি কারও সঙ্গে ব্যক্তিগত গল্প করে আসেন, সেই দায় আওয়ামী লীগের না। দলের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়নি।’রোববার (২১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।’

হাছান মাহমুদ বলেন, ‘দলের ভিত জনগণ। আমরা জনগণের শক্তিকে বিশ্বাস করি। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় সরকার পরিচালনা করছে। আমরা মনে করি, জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না, দেশ পরিচালনার দায়িত্বও নিতে পারে না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্য ডিসটর্টেড (বিকৃত করা হয়েছে)। তিনিই জানেন, তিনি কী বলেছেন। তিনি যদি কোথাও গিয়ে কারও সঙ্গে ব্যক্তিগত আলাপ করে আসেন, সেটার দায় তার। দল বা সরকার এ দায় নেবে না। আমি মনে করি, দায়িত্বশীল পদে থাকলে দায়িত্বশীলভাবে কথা বলা দরকার। আমি নিজেও কথা বলার সময় সতর্ক থাকি।’

জনগণ বিএনপিকে নালিশ পার্টি বলে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একবার ছুটে যায় ইউরোপীয় ইউনিয়নে, আবার ছোটে মার্কিন যুক্তরাষ্ট্রে। কখনো যায় চীনের কাছে। আবার ভুটানের কাছেও যায় তারা। এরকম ছোটাছুটির মধ্যে থাকে বিএনপি।’

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে না। বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, যাতে তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেয়। এ দেশে কেউ কাউকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দিতে পারে না।’

২১ আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ফিরিয়ে আনতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে আলাপ চলছে। কিন্তু তাদের ডমেস্টিক কিছু ল (দেশীয় আইন) আছে, সেখানে কিছু জটিলতা আছে। তাদের সঙ্গে চুক্তি…। এ নিয়ে আলাপ-আলোচনা চলছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com