1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

এশিয়া কাপে শ্রীলঙ্কার দল ঘোষণা

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৭.০১ পিএম
  • ২৩৪ Time View

এশিয়া কাপের জন্য আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ২০ সদস্যের শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। সহকারী অধিনায়ক হিসেবে থাকছেন চারিথ আসালঙ্কা।

স্কোয়াডের জন্য সবুজ সংকেত দিয়েছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে। এদিকে এশিয়া কাপের দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার কুশল পেরেরার। ইনজুরির কারণে ছিটকে গেছেন বিনুরা ফার্নান্দো এবং কাসুন রাজিথা। এসএলসি ইনভাইটেশনাল টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোটে পড়েন এই দুই ক্রিকেটার। তাদের দুজনের বদলি হিসেবে আসিথা ফার্নান্দো এবং প্রমোদ মাদুশানের নাম প্রস্তাব দিয়েছে নির্বাচকরা। সবুজ সংকেত পেলে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবেন তারা দুজন।

এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রপে রয়েছে শ্রীলঙ্কা। যেখানে তাদের সঙ্গী বাংলাদেশ ও আফগানিস্তান। ২৭ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়োজক শ্রীলঙ্কা। ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের বিমানে উঠবে দাসুন শানাকারা।

শ্রীলঙ্কা: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকশা, আসেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফ্রি ভ্যানডারসে, প্রভীন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানুদি ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দীনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো (মনোনয়ন সাপেক্ষে ), প্রমোদ মাদুশান (মনোনয়ন সাপেক্ষে)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com