1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাটগ্রামে বিএনপির সম্মেলনে হামলা, আহত-১৫

  • আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৬.১৮ পিএম
  • ২১৩ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে আওয়ামী লীগ নেতার নেতৃত্বে ছাত্রলীগ ও যুব লীগের হামলায় গাড়ি ভাংচুর ও নেতাকর্মীর ওপর হামলা হয়েছে, এতে ১৫ জন আহত। 

মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে দহগ্রাম ইউনিয়ন যুবদলের সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। লালমনিরহাট জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম হামলার ঘটনা উল্লেখ করে বলেন, সম্মেলনে যাওয়ার সময় করিডোর গেইট পার হওয়ার কিছু পরে গাড়ি বহরে দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের (দহগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান) নেতৃত্বে আল আমিন, রেজা, ফিরোজ, আশরাফি, হাসান, শাকিল, সাইফুল, মাইদুল, বিপ্লব, সাগর, লিটন, আবু সাঈদ, মোমিন, মতিয়ারসহ আরও অনেকে দেশীয় অস্ত্রসহ আমাকে এবং আমার সহকর্মী ও অন্যান্য নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।

হামলায় আহতদের মধ্যে লালমনিরহাট পৌর যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম জুলহাস, সদর উপজেলা  আহবায়ক  হাসান আলী, রাবিউল ইসলাম, ফকরুল ইসলাম লাভলু, ফররুখ আহমদ তপন, জাকির হোসেন সুমন, রাশেদ, লিটন, মোমিনুরসহ আরও অনেকে। 

হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও জেলা বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করেন।

_রেজাউল ইসলাম_

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com