1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত

  • আপডেট : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২, ৫.৪৩ পিএম
  • ১১৫ Time View

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০ জন ও ঢাকার বাইরে তিনজন। বর্তমানে সারা দেশে ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮০ জন ও ঢাকার বাইরে ৭৬ জন।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩১৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৮৬ জন ও ঢাকার বাইরে ৫৩০ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৯৪৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দুই হাজার ৫০১ জন ও ঢাকার বাইরে ৪৪৪ জন। পাশাপাশি চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com