1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Title :
সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এম নূরুল আলম এফসিএস-এর বই ‘গভর্নেন্স, ইন্টারনাল অডিট ও কমপ্লায়েন্স’-এর মোড়ক উন্মোচন জীবননগরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী নির্যাতনের অভিযোগ, গর্ভেই মারা গেল ৭ মাসের সন্তান আধুনিক নগর শাসনের সংকট: মশা নিয়ন্ত্রণে কাঠামোগত ব্যর্থতা, জবাবদিহির ঘাটতি ও অনিবার্য সংস্কারের প্রশ্ন হামদর্দের কনজ্যুমার শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অতিরিক্ত পুলিশ সুপার-সহ ৯ কর্মকর্তার বদলির আদেশ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৬৫ বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি, গ্রাহক পর্যায়ে বৃদ্ধি ১৬.৬৮ শতাংশ

রূপচর্চায় চা পাতা!!

  • আপডেট : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪, ৬.৫২ পিএম
  • ২৯৮ Time View

লিকার চা পান করা স্বাস্থ্যের জন্য উপকারি। তবে চা পাতা রূপচর্চায়ও দারুন ভূমিকা রাখে। ত্বক ও চুলের যত্নেও চা পাতার ব্যবহার বেশ জনপ্রিয়। চা’য়ে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি এজিং, অ্যান্টি ইনফ্ল্যামেটরি বস্তু যা ত্বক স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সাহায্য করে। গ্রিন এবং লিকার চায়ে ক্যাফাইন থাকে যা ক্যাটেচিন এবং পলিফেনল সমৃদ্ধ।

আসুন জেনে নেওয়া যাক ত্বক এবং চুলের জন্য টি-ব্যাগের উপকারিতা,

চোখের ফোলা ভাব দূর করে

চায়ে উপস্থিত ক্যাফাইন ত্বকের নিচে রক্তজালককে সংকুচিত করে এবং ডার্ক সার্কেল দূর করে। চায়ে উপস্থিত ট্যানিন ফোলা ভাব দূর করে। এর জন্য টি-ব্যাগ পানিতে ভিজিয়ে চোখের ওপরে ৫-১০ মিনিট ধরে রাখতে হবে। এই পদ্ধতি রোজ অবলম্বন করলে চোখের ফলা ভাব এবং ডার্ক সার্কেল দূর করা সম্ভব।

রোদে পোড়া ত্বকের কালো ভাব দূর করে

চায়ে উপস্থিত ট্যানিক অ্যাসিড ত্বকের কালো ভাব দূর করে। এর জন্য একটা পাত্রে কিছুটা চা পাতি পানিতে ফোটাতে হবে। তারপর ঠাণ্ডা হলে একটা তোয়ালে চুবিয়ে আধঘন্টা প্রয়োজনীয় স্থানে ধরে রাখতে হবে। মুখের ত্বকে জ্বালা ভাব কমাতে সরাসরি টি-ব্যাগও ব্যবহার করতে পারেন।

ত্বক মসৃণ করে

ত্বক মসৃণ করতে চা বেশ উপকারি। ত্বকের র‍্যাশ, শুষ্কতা, খসখসে ভাব, দাগ দূর করে। নিয়মিত মুখে টি-ব্যাগ ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

মুখ পরিষ্কার করে

চা’য়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা ত্বক পরিষ্কার করে এবং ত্বকে পুষ্টি প্রদান করে। কিছুটা চা পাতা নিয়ে ফোটান। এরপর বেটে ঘন মিশ্রণ তৈরি করুন। ঠাণ্ডা করে মাস্ক হিসাবে মুখে লাগান আর পার্থক্য দেখুন!

চুল স্বাস্থ্যকর করে

লিকার চা দিয়ে চুল ধুয়ে ফেললে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া রোধ করতে চা পাতা পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করুন। তারপর সেটা চুলে, মাথার তালুতে স্প্রে করুন। চুল মজবুত এবং সুন্দর হবেই!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com