শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

নতুন বিজ্ঞাপনে সাকিব, তদন্ত করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৯০ Time View

সম্প্রতি অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আইনগতভাবে বাংলাদেশে জুয়া নিষিদ্ধ হওয়ার পরও এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ায় বিষয়টি তদন্ত করে দেখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে নোটিশ দেয়ার সঙ্গে যা যা করণীয় সেটা করবে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বোর্ড সভা শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন।

এ প্রসঙ্গে পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে আগে জিনিসটা জেনে নেয়া যাক। শুধু ক্রিকেট বোর্ড নয়, বাংলাদেশের আইনেও এটা এলাও না। বাংলাদেশের আইনও এটা অনুমোদন দেয় না। তার মানে তো এটা অবশ্যই সিরিয়াস ইস্যু। শুধু একটা ফেসবুক পোস্টের ওপর নির্ভর না করে আমাদের তদন্ত করতে হবে। আমাদের খুঁজে বের করতে হবে এবং জানতে হবে আসলে কি হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বোর্ডের যা যা করণীয় সবই করবে।’

কেন্দ্রীয় চুক্তিতে কোনো ক্রিকেটার বানিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে বিসিবি থেকে অনুমতি নিতে হয়। তবে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি করার আগে বিসিবি থেকে অনুমতি চাননি সাকিব। বিষয়টি নিশ্চিত করে পাপন বলেন, ‘আমাদের অনুমতি নেয়ার প্রশ্নই উঠে না। কারণ আমরা অনুমতি দেবোই না। যদি বেটিং কিছু হয়ে থাকে, অনুমতি তো দেবো না। এটার মানে হচ্ছে আমাদের কাছে অনুমতি চায়নি। দ্বিতীয়ত আদৌ চুক্তিটা করেছে কিনা এটা আমার জানতে হবে। আজকের সভায় কথাটা উঠেছিল, আমরা বলেছি যে এটা তো কোনভাবেই সম্ভব না। এটা কিভাবে হয়? দ্রুত এটা বের করো আসলে এটা হয়েছে কিনা। (চুক্তি) হয়ে থাকলে দ্রুতই জানতে চাও। নোটিশ দেয়া হবে। এটা তো বোর্ড কোনোভাবেই অনুমোদন দেবে না। যদি বেটিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকে তাহলে বোর্ড এটা কোনোভাবেই অনুমতি দেবে না। এটা তো নাও হতে পারে, এমন একটা কথা এসেছে বোর্ডে। তাহলে তো আমি একটা সিদ্ধান্ত নিতে পারছি না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS