1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

৩০৬ তাড়া করে জিতল নিউজিল্যান্ড

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ২.৩৫ পিএম
  • ১১৩ Time View

সিরিজের একমাত্র ওয়ানডেতে স্কটল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজও ১-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা। মার্ক চাপম্যানের বিধ্বংসী সেঞ্চুরিতে এই জয় পেয়েছে নিউজিল্যান্ড।

টস জিতে আগে ব্যাটিং করে ৪৯.৪ ওভারে ৩০৬ রান করে স্কটল্যান্ড। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন মাইকেল লিস্ক। ৫৫ বলে খেলা এই ইনিংসে ছিল নয়টি চার ও চারটি ছক্কার মার। এ ছাড়া উইকেটরক্ষক ম্যাথু ক্রসের ব্যাটে আসে ৫৮ বলে ৫৩ রানের ইনিংস। ওপেনার মাইকেল জোনস করেন ৩৬ রান। শেষদিকে মার্ক ওয়াট ৩১ ও সাফিয়ান শরিফ ২৮ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি এবং মাইকেল ব্রেসওয়েল তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন লকি ফার্গুসন। একটি করে উইকেট নেন ব্লেয়ার টিকনার এবং ড্যারিল মিচেল।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৭৮ রান করে কিউইরা। ৪৮ বলে ৫০ রান করে হামজা তাহিরের বলে ফিরে যান ফিন অ্যালেন। তারপর ৪৭ রানের জুটি গড়েন মার্টিন গাপটিল এবং ডেন ক্লেয়াভার। গাপটিল ৪৭ রানে ফিরে যাওয়ার এক ওভার পর ফিরে যান ৩২ রান করা ক্লেয়াভারও। দুজনকেই ফেরান লিস্ক। এরপর ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দল জেতান চাপম্যান এবং মিচেল। ৭৫ বলে ছয়টি চার এবং সাতটি ছক্কায় ১০১ রান করেন চাপম্যান। মিচেলের ব্যাটে আসে ৬২ বলে ৭৪ রানের ইনিংস, যেখানে আটটি চার ও একটি ছক্কার মার ছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com