1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

শিবের মাথায় পানি ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১০ জন নিহত

  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২, ১.৫৭ পিএম
  • ১৫৬ Time View

ভারতের জলপাইগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় পানি ঢালতে যাচ্ছিলেন তারা। এ সময় গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন অন্তত ১০ জন। খবর- আনন্দবাজার, পিটিআই

জানা গেছে, মৃতদের সকলেই কোচবিহারের শীতলকুচি এলাকার বাসিন্দা। ওই এলাকার ২৭ জন একটি পিকআপ ভ্যানে করে জল্পেশের মন্দিরে যাচ্ছিলেন। গাড়িতেই তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। বাকিরা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পিকআপ ভ্যানে একটি জেনারেটর রাখা ছিল। গাড়িতে ডিজেও চলছিল। সেই জেনারেটর থেকে শর্ট সার্কিট হয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন বলে মনে করা হচ্ছে। গাড়িটি যখন চ্যাংড়াবান্ধায় ধরলা নদীর সেতুর উপর দিয়ে যাচ্ছিল, তখন এই ঘটনা ঘটে। কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলায় চালক গাড়িটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা বলেছেন, জেনারেটর দিয়ে ডিজে বাজানো হচ্ছিল। জেনারেটরটি কোনোভাবে শর্টসার্কিট হয়ে যায়। তার ফলে এই দুর্ঘটনা ঘটে। প্রথমে গাড়িটিকে চ্যাংড়াবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ১০ জনকে মৃত ঘোষণা করার পর ১৬ জনকে জলপাইগুড়ির হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালক পালিয়েছেন। তদন্ত শুরু করেছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com