1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

আমিরাতে আকস্মিক বন্যা, এক বাংলাদেশিসহ মৃত্যু ৭

  • আপডেট : রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০.০৩ পিএম
  • ১৭৩ Time View

সংযুক্ত আরব আমিরাতে দু’দিনের টানা বর্ষণে প্রবল বন্যায় ১ বাংলাদেশিসহ ৭ জন এশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। আমিরাতের শারজাহ, ফুজিরাহ ও কালবায় অতি বৃষ্টির কারণে দোকানপাট ও ঘরবাড়ি তলিয়ে গেছে। ভাসিয়ে নিয়ে গেছে পার্কিংয়ে থাকা গাড়িও।

গত বুধবার থেকে পানিবন্দি জীবনযাপন করছেন কয়েক হাজার বাসিন্দা। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় যান চলাচলের বিঘ্ন ঘটছে। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। অস্বাভাবিক ও আকস্মিক বন্যা থেকে রক্ষা পেতে অনেকে হোটেল আশ্রয় নিয়েছেন।  

আমিরাতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ২৭ বছরের রেকর্ড ভেঙেছে। ফুজাইরাহ পোর্ট স্টেশনে ২৫৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিহত বাংলাদেশি চট্টগ্রামের বোয়াল খালি উপজেলার ছৈয়দপুর গ্রামের এ এস এম সাজ্জাদ। তার মরদেহ রাস আল খাইমার একটি হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।

বন্যা কবলিত এলাকায় সোমবার পর্যন্ত জরুরি সতর্কতা জারি রাখা হয়েছে।

এদিকে গতকাল শনিবার বাংলাদেশ কনস্যুলেট থেকে বন্যাকবলিত প্রবাসীদের ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও আমিরাত এনআরবিসি আইপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com