1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় এক নারীর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ৭.৪৭ পিএম
  • ১৭৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পিকআপে ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসা রিফাত নামে এক লেগুনা চালক ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় এক পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে আমি তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, ঘটনার পরই পিকআপ নিয়ে চালক পালিয়ে গেছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com